USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%

ডেমো অ্যাকাউন্ট কি? কিভাবে ডেমো অ্যাকাউন্ট ওপেন করবেন?

4 মিনিট পড়া

ডেমো অ্যাকাউন্টঃ টাকা না ঢেলেই ফরেক্স ট্রেডিং শেখার সবচেয়ে নিরাপদ রাস্তা

ধরুন, আপনি গাড়ি চালানো শিখতে চান, কিন্তু সরাসরি ব্যস্ত রাস্তায় নেমে পড়লেন কোন প্র্যাকটিস ছাড়াই। কি হবে বলুন তো? দুর্ঘটনার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফরেক্স ট্রেডিংয়েও ঠিক একই কথা প্রযোজ্য। পিপস, লিভারেজ, লট সাইজ, এই টার্মগুলো বই পড়ে বোঝা যায়, কিন্তু হাতে-কলমে না করলে আসল অনুভূতিটা কখনোই ধরা পড়ে না। মজার বিষয় হচ্ছে, ফরেক্সে গাড়ি চালানোর মত ড্রাইভিং স্কুলে না গিয়েও প্র্যাকটিস করার একটা সুযোগ আছে, আর সেটাই হচ্ছে ডেমো অ্যাকাউন্ট।

সোজা বাংলায়, ডেমো অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট, যেখানে আপনি ভার্চুয়াল টাকা দিয়ে একদম রিয়েল মার্কেটের মতই ট্রেড করতে পারেন, কিন্তু আসল টাকা এক পয়সাও ঝুঁকিতে পড়ে না। প্রাইস, চার্ট, মুভমেন্ট, সবকিছু রিয়েল মার্কেটের মতই, শুধু টাকাটা কাল্পনিক।

ডেমোতে লস করলে কি সমস্যা?

একদমই না, বরং এটাই ডেমোর আসল উদ্দেশ্য। আপনি ডেমো অ্যাকাউন্টের পুরো ব্যালেন্স উড়িয়ে দিলেও কোন ক্ষতি নেই, কেননা এই লসগুলোই আপনার শেখার সবচেয়ে বড় শিক্ষক। যে ভুলগুলো ডেমোতে করে ফেলবেন, সেগুলোই যদি রিয়েল অ্যাকাউন্টে গিয়ে করতেন, তাহলে হয়তো আসল টাকাই হারাতেন। তাই মনে রাখবেন, ভালোভাবে ট্রেডিং শিখে, নিজের ওপর ভরসা তৈরি না করে রিয়েল অ্যাকাউন্টে নামা মানে অহেতুক ঝুঁকি নেওয়া।

কতদিন ডেমোতে প্র্যাকটিস করা উচিত?

নির্দিষ্ট কোন সময়সীমা নেই, তবে একটা মোটামুটি নিয়ম মেনে চলা যায়, অন্তত ২ মাস। তাড়াহুড়ো করে ২-৩ সপ্তাহেই রিয়েল অ্যাকাউন্টে চলে যাওয়াটা বিপজ্জনক, কেননা এত অল্প সময়ে বাজারের ওঠানামা, বিভিন্ন সেশনের আচরণ, নিউজের প্রভাব, এই সবকিছুর সাথে পরিচিত হওয়া কঠিন। আবার এমনও না যে ২ মাস পার হলেই আপনি রেডি, বরং নিজের ট্রেডিংয়ের ওপর যখন নিজেই সন্তুষ্ট হবেন, তখনই রিয়েল অ্যাকাউন্টের দিকে পা বাড়ানো উচিত।

ডেমো ট্রেড করলে আসলে কি কি লাভ হয়ঃ

  • ফরেক্সের বিভিন্ন কৌশল আর কনসেপ্ট হাতে-কলমে শেখা যায়

  • নিজের ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করে দেখা যায়, কোনটা কাজ করছে কোনটা না

  • নিজের লস করার আসল কারণগুলো চিহ্নিত করে শুধরে নেওয়া যায়

  • কোন নতুন ইন্ডিকেটর বা টুলের কার্যকারিতা যাচাই করা যায়, রিয়েল টাকা না ঢেলেই

সব মিলিয়ে বলা যায়, ডেমো ট্রেডিং আপনার ট্রেডিং দক্ষতা শাণিত করার সবচেয়ে সস্তা আর সবচেয়ে নিরাপদ উপায়।

Exness এ ডেমো অ্যাকাউন্ট খোলার ধাপে ধাপে পদ্ধতিঃ

ডেমো বা রিয়েল, যেকোনো ট্রেডের জন্য একটা ট্রেডিং টার্মিনাল বা প্ল্যাটফর্ম দরকার হয়। এখানে Exness এ MetaTrader 5 (MT5) দিয়ে ডেমো অ্যাকাউন্ট খোলার পুরো প্রক্রিয়াটা লেখা হলো, ধাপে ধাপে।

ধাপ ১ঃ Exness এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলুন
Exness এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং "Open Account" বাটনে ক্লিক করুন। ইমেইল ঠিকানা আর একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন। এই একই লগইন দিয়ে পরে ডেমো আর রিয়েল, দুই ধরনের অ্যাকাউন্টই ম্যানেজ করা যাবে, তাই এই ইমেইল আর পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখুন।

ধাপ ২ঃ পার্সোনাল এরিয়ায় লগইন করুন
সাইন আপ সম্পন্ন হলে আপনাকে Exness এর "Personal Area" নামের একটা ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। এখানেই সব ধরনের অ্যাকাউন্ট তৈরি, ডিপোজিট, উইথড্র, সবকিছু ম্যানেজ করা যায়।

ধাপ ৩ঃ নতুন ডেমো অ্যাকাউন্ট তৈরি করুন
Personal Area এর ভেতরে "Open New Account" বা এরকম কোন অপশন খুঁজে বের করুন। সেখানে দুটো অপশন দেখতে পাবেন, "Real Account" আর "Demo Account"। "Demo Account" সিলেক্ট করুন।

ধাপ ৪ঃ অ্যাকাউন্টের ধরন ও বিস্তারিত ঠিক করুন
এখানে কিছু তথ্য দিতে হবে, যেমন কোন প্ল্যাটফর্মে ট্রেড করবেন (MT4 নাকি MT5), অ্যাকাউন্ট টাইপ (Standard, Raw Spread ইত্যাদি), শুরুর ভার্চুয়াল ব্যালেন্স কত হবে (সাধারণত ১০,০০০ ডলার ডিফল্ট হিসেবে থাকে, চাইলে বদলানো যায়), আর লিভারেজ কত রাখবেন। শুরুর দিকে রিয়েল অ্যাকাউন্টে যে লিভারেজ ব্যবহার করার পরিকল্পনা আছে, ডেমোতেও সেটাই বেছে নিন, যাতে অভিজ্ঞতাটা বাস্তবের কাছাকাছি হয়।

ধাপ ৫ঃ অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন
সব তথ্য ঠিকভাবে দিয়ে "Create Account" বা "Open Account" বাটনে ক্লিক করলেই আপনার ডেমো অ্যাকাউন্টের লগইন নম্বর আর পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। এই তথ্যগুলো অবশ্যই সংরক্ষণ করে রাখুন, কেননা এগুলো দিয়েই পরে ট্রেডিং প্ল্যাটফর্মে লগইন করতে হবে।

ধাপ ৬ঃ ট্রেডিং প্ল্যাটফর্ম ডাউনলোড ও লগইন
Personal Area থেকেই MetaTrader 5 প্ল্যাটফর্ম ডাউনলোড করার লিংক পাওয়া যাবে, উইন্ডোজ, ম্যাক, বা মোবাইলের জন্য আলাদা আলাদা ভার্সন আছে। ডাউনলোড করে ইনস্টল করার পর প্ল্যাটফর্ম ওপেন করুন। সেখানে "Login to Trade Account" অপশনে গিয়ে আগে পাওয়া অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড আর সার্ভারের নাম (যেমন Exness-MT5Trial) বসিয়ে লগইন করুন। সার্ভারের নামটা সাধারণত অ্যাকাউন্ট তৈরির পর ইমেইলে বা Personal Area তেই পেয়ে যাবেন।

লগইন সম্পন্ন হলেই আপনার সামনে চলে আসবে লাইভ চার্ট আর প্রাইস, ঠিক রিয়েল অ্যাকাউন্টের মতই। এখান থেকেই আপনি বাই-সেল বাটন খুঁজে পাবেন, আর আগের লেসনগুলোতে যা শিখেছেন, লট সাইজ, স্টপ লস, টেক প্রফিট, সবকিছু হাতে-কলমে প্র্যাকটিস করতে পারবেন।

তাহলে আজকের সারমর্মটা বলি। ডেমো অ্যাকাউন্ট হচ্ছে ফরেক্স শেখার সবচেয়ে নিরাপদ সিঁড়ি, যেখানে ভুল করার জন্য কোন মূল্য দিতে হয় না। কিন্তু মনে রাখবেন, ডেমোতে সফল হওয়া মানেই রিয়েল অ্যাকাউন্টে সফল হওয়ার নিশ্চয়তা না, কেননা আসল টাকা ঝুঁকিতে থাকলে মানুষের মনস্তত্ত্বই বদলে যায়। সেই আলোচনা হবে আরেকদিন। আপাতত, অ্যাকাউন্ট খুলুন, প্র্যাকটিস শুরু করুন, আর তাড়াহুড়ো করবেন না।

লেসন কুইজ

লেসনটি সম্পন্ন করতে কুইজে 66% পেতে হবে।

কুইজ দিতে লগইন করুনলগইনরেজিস্টার

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুনলগইনরেজিস্টার