USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%

কিভাবে ফরেক্সে লাভ/লস হয়

3 মিনিট পড়া

বাই না সেল? বেস-কোট, লং-শর্ট, আর বিড-আস্কের রহস্য ভেদ

আগের লেসনে শিখেছি কারেন্সি পেয়ার কি আর কিভাবে কাজ করে। আজকে একটু গভীরে ঢুকি। কেননা ফরেক্স ট্রেডের প্ল্যাটফর্ম ওপেন করলেই আপনি দেখবেন একগাদা টার্ম, বেস কারেন্সি, কোট কারেন্সি, লং, শর্ট, বিড, আস্ক। প্রথমবার দেখলে মনে হবে যেন এলিয়েনদের ভাষা। অথচ প্রতিটা টার্মের পেছনেই লুকিয়ে আছে একটা সহজ যুক্তি। চলুন একে একে ভেঙে দেখি।

একটা সাধারণ ট্রেডের গল্পঃ

ধরুন, আপনি EUR/USD এ ১.১৪০০ রেটে ১০,০০০ ইউরো কিনলেন, যার জন্য খরচ হলো ১১,৪০০ ডলার। দুই সপ্তাহ পর রেট বেড়ে হলো ১.২০০০। এখন আপনি সেই ১০,০০০ ইউরো বিক্রি করলে পাবেন ১২,০০০ ডলার। তাহলে আপনার লাভ হলো ৬০০ ডলার। এই যে "কিনলেন কম দামে, বেচলেন বেশি দামে" গল্পটা, এটাই ফরেক্সের সবচেয়ে মৌলিক লজিক। শেয়ার মার্কেটে যেমন আপনি একটা শেয়ার কম দামে কিনে বেশি দামে বেচেন, ফরেক্সেও ঠিক তাই, শুধু "শেয়ার"-এর জায়গায় আছে কারেন্সি।

বেস আর কোট কারেন্সিঃ প্রথম যে জিনিসটা মাথায় গেঁথে নেওয়া দরকার

প্রতিটা কারেন্সি পেয়ারে স্ল্যাশের (/) আগের কারেন্সিটাকে বলা হয় বেস কারেন্সি, আর পরেরটাকে বলা হয় কোট কারেন্সি। GBP/USD এ GBP হলো বেস, USD হলো কোট।

এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই ভাগাভাগিটা কেন এত গুরুত্বপূর্ণ?

এটি এত গুরুত্বপূর্ণ কারণ, আপনি যখন একটা পেয়ার বাই করেন, আপনি আসলে বেস কারেন্সিটা কিনছেন আর কোট কারেন্সিটা বিক্রি করছেন, একসাথে। যেমন, EUR/USD বাই করা মানে আপনি ইউরো কিনছেন, আর একই সাথে ডলার বিক্রি করছেন। আর সেল করলে ঠিক উল্টোটা, ইউরো বিক্রি করে ডলার কেনা।

সহজ কথায়, আপনি একটা পেয়ার বাই করবেন তখনই, যখন মনে করবেন বেস কারেন্সি কোট কারেন্সির তুলনায় শক্তিশালী হবে। আর সেল করবেন, যখন মনে করবেন বেস কারেন্সি কোট কারেন্সির তুলনায় দুর্বল হয়ে পড়বে।

লং আর শর্টঃ ট্রেডারদের নিজস্ব ভাষা

মজার বিষয় হচ্ছে, "বাই" আর "সেল" শব্দ দুটোর একটা করে ডাকনামও আছে ট্রেডারদের মুখে মুখে। বাই করাকে বলা হয় "লং পজিশন নেওয়া", আর সেল করাকে বলা হয় "শর্ট পজিশন নেওয়া"। মনে রাখার সহজ উপায়ঃ লং মানে বাই, শর্ট মানে সেল।

আপনি যখন লং পজিশন নেন, তার মানে আপনি চাইছেন বেস কারেন্সির দাম বাড়ুক, যেন পরে বেশি দামে বিক্রি করতে পারেন। আর শর্ট পজিশন নিলে চাইছেন উল্টোটা, দাম কমুক, যেন পরে কম দামে কিনে লাভ তুলতে পারেন। ফরেক্স ফোরাম বা ইংরেজি নিউজে "I'm long on EUR/USD" কথাটা দেখলে এখন বুঝবেন, লোকটা আসলে ইউরো কিনে বসে আছে, দাম বাড়ার অপেক্ষায়।

বিড আর আস্কঃ যেখানে লুকিয়ে থাকে স্প্রেড

প্রতিটা কারেন্সি পেয়ারের সাথে আসলে দুটো প্রাইস দেখানো হয়, বিড আর আস্ক। বিড হচ্ছে সেই প্রাইস, যেখানে আপনি সেল করতে পারবেন। আস্ক হচ্ছে সেই প্রাইস, যেখানে আপনি বাই করতে পারবেন। প্রায় সবসময় আস্ক প্রাইস বিড প্রাইসের চেয়ে একটু বেশি থাকে, আর এই দুইয়ের পার্থক্যই আগের লেসনে যে স্প্রেডের কথা বলেছিলাম, সেটাই।

উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, EUR/USD এর কোটেশনে বিড প্রাইস ১.১৪৫৬, আর আস্ক প্রাইস ১.১৪৫৮। তাহলে স্প্রেড হলো ২ পিপস। আপনি যদি সেল করার বাটনে ক্লিক করেন, ট্রেড ওপেন হবে ১.১৪৫৬ এ। আর বাই করার বাটনে ক্লিক করলে ওপেন হবে ১.১৪৫৮ এ। খেয়াল করুন, এই দুই প্রাইসের মাঝের ফাঁকটাই কিন্তু ব্রোকারের কেটে নেওয়া ফি, যা নিয়ে আগেই বিস্তারিত বলেছি।

সব মিলিয়ে একটা সম্পূর্ণ ছবিঃ

তাহলে একটা ট্রেড ওপেন করার পুরো প্রক্রিয়াটা এবার একসাথে সাজিয়ে বলি। প্রথমে ঠিক করবেন কোন পেয়ার ট্রেড করবেন, তারপর ঠিক করবেন বাই (লং) করবেন নাকি সেল (শর্ট) করবেন, এই সিদ্ধান্তটা নির্ভর করবে আপনি বেস কারেন্সি সম্পর্কে কি মনে করছেন তার ওপর। তারপর প্ল্যাটফর্মে বিড আর আস্ক প্রাইস দেখে বুঝবেন ঠিক কোন রেটে আপনার ট্রেড ওপেন হবে। আর অবশ্যই, আগের লেসনগুলোতে যা শিখেছেন, লট সাইজ ঠিক করা, স্টপ লস বসানো, এগুলোও একই সাথে করে নেওয়া উচিত।

তাহলে আজকের শিক্ষাটা সংক্ষেপে বলি। বেস কারেন্সি হলো আপনার বাজি ধরার মূল বিষয়বস্তু, কোট কারেন্সি হলো সেই বাজির মাপকাঠি। লং মানে বাই, শর্ট মানে সেল। আর বিড-আস্কের ফাঁকটাই স্প্রেড, যা প্রতিটা ট্রেডেই আপনাকে গুণতে হয়। এই টার্মগুলো একবার গেঁথে গেলে, যেকোনো ফরেক্স প্ল্যাটফর্ম বা ইংরেজি নিউজ পড়াই সহজ মনে হবে। পরের লেসনে আমরা কথা বলব মার্কেট সেশন নিয়ে, দিনের কোন সময় কোন পেয়ার সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে তা নিয়ে।

লেসন কুইজ

লেসনটি সম্পন্ন করতে কুইজে 66% পেতে হবে।

কুইজ দিতে লগইন করুনলগইনরেজিস্টার

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুনলগইনরেজিস্টার