ট্রেডিং স্কুল
শুরু থেকে অ্যাডভান্সড পর্যন্ত — ধাপে ধাপে ফরেক্স শেখার কোর্স, বাংলায়।

চার্টের ভাষা
চার্টে তাকালে অনেকের কাছেই প্রথম প্রথম মনে হয় এলোমেলো কিছু রেখা আর রঙিন বাক্স, কোনো মানেই বোঝা যায় না। আর এই না বোঝাটাই সবচেয়ে বড় সমস্যা, কেননা অনেকে চার্ট না বুঝেই কারো কথায়, বা নিজের অনুমানে বাই-সেল বাটনে চাপ দিয়ে বসেন, আর পরে বুঝতে পারেন না আসলে কেন লস হলো। এই কোর্সে ধাপে ধাপে শেখানো হবে একটা চার্টকে কীভাবে "পড়তে" হয়। লাইন, বার আর ক্যান্ডেলস্টিক চার্টের পার্থক্য দিয়ে শুরু, তারপর একটা ক্যান্ডেলের ভেতরের Body আর Wick এর গল্প, টাইমফ্রেম বদলালে একই চার্ট কেন ভিন্ন দেখায়, Doji-Hammer-Engulfing-Pin Bar এর মতো পরিচিত প্যাটার্ন চেনা, Support আর Resistance এর অদৃশ্য মেঝে-ছাদ বোঝা, Trend চেনা, Market-Limit-Stop অর্ডারের পার্থক্য, আর সবশেষে নিজের হাতে চার্টে Trendline আঁকা। প্রতিটা মডিউল আগেরটার উপর ভিত্তি করে বানানো, যেন একটা জিনিস বুঝলে পরেরটা এমনিতেই সহজ লাগে। প্রতিটা লেসনের শেষে ছোট্ট কুইজ থাকবে, নিজেকে যাচাই করে নেওয়ার জন্য। এই কোর্স আপনাকে কোনো নিশ্চিত সিগন্যাল বা প্যাটার্ন শেখাবে না যেটা দেখলেই ট্রেড জিতে যাবেন, কেননা চার্টে এমন কোনো জাদু-সংকেত নেই। তবে এটা নিশ্চিত করবে, পরেরবার যখন একটা ক্যান্ডেল বা লেভেল দেখবেন, তখন সেটা আপনার কাছে আর এলোমেলো কিছু মনে হবে না, বরং একটা পরিচিত গল্প মনে হবে।
8 টি লেসন
ফরেক্স ট্রেডিংয়ের বেসিক
ফরেক্স মার্কেটে পা রাখার আগে যে প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খায়, এই কোর্সটা ঠিক সেখান থেকেই শুরু। কারেন্সি পেয়ার আসলে কি, পিপ মানে কি, কিভাবে একটা ট্রেড থেকে লাভ বা লস হিসাব হয়, এই মৌলিক জিনিসগুলো অনেকেই না বুঝেই ট্রেডে নেমে পড়েন, আর পরে খেসারত দেন নিজের পকেট থেকে। এই কোর্সে ধাপে ধাপে শেখানো হবে ফরেক্স মার্কেটের গঠন, কারেন্সি কোডের রহস্য, পিপ ও পিপেটের হিসাব, লট সাইজ, স্প্রেড, লিভারেজ, আর মার্কেট সেশনের সময়সূচি। প্রতিটা লেসন লেখা হয়েছে সহজ ভাষায়, বাস্তব উদাহরণসহ, যেন জটিল টার্মগুলোও আপনার কাছে সহজ মনে হয়। কোর্স শেষে থাকবে ছোট ছোট কুইজ, নিজেকে যাচাই করে নেওয়ার জন্য। এই কোর্স রিয়েল ট্রেডিংয়ের কোন গ্যারান্টি দেয় না, কেননা ফরেক্স মার্কেটে নিশ্চিত লাভ বলে কিছু নেই। তবে এটা নিশ্চিত করবে, আপনি যখন প্রথম ট্রেডটা নেবেন, তখন অন্তত জানবেন আপনি আসলে কি করছেন।
12 টি লেসন