USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%USDBDTUSD/BDT122.45 +0.32%EURUSDEUR/USD1.0867 -0.18%GBPUSDGBP/USD1.2734 +0.24%XAUSDXAU/USD2,358.20 +0.91%USDJPYUSD/JPY156.42 -0.41%BTCUSDBTC/USD67,420 +1.84%

আপনার প্রথম ট্রেড!

4 মিনিট পড়া

প্রথম ট্রেডঃ কিভাবে একটা ট্রেড ওপেন করবেন, আর কিভাবেই বা বন্ধ করবেন

এতদিন আমরা ফরেক্স নিয়ে অনেক তত্ত্বকথা শিখেছি। পিপ, লট, স্প্রেড, লিভারেজ, বেস-কোট কারেন্সি, সবকিছু। ডেমো অ্যাকাউন্টও খুলে ফেলেছেন। এখন সময় কাজে নামার!

আজকে আমরা শিখবো, একটা ট্রেড আসলে কিভাবে ওপেন করতে হয়, আর কিভাবেই বা সেটা বন্ধ করে লাভ বা লস ঘরে তুলতে হয়। মনে রাখবেন, এই লেসনটা পড়ার সময় নিজের ডেমো অ্যাকাউন্ট খুলে পাশে রাখুন, আর সাথে সাথে প্র্যাকটিস করুন। শুধু পড়ে বুঝে গেলাম ভাবাটা আর নিজে নিজে প্র্যাকটিস করে দেখার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।

ধাপ ১ঃ Market Watch থেকে পেয়ার খুঁজে বের করুন

আপনার ট্রেডিং টার্মিনাল ওপেন করলে বাম পাশে একটা উইন্ডো দেখবেন, নাম "Market Watch"। এখানে বিভিন্ন কারেন্সি পেয়ারের তালিকা থাকে, প্রতিটার পাশে লাইভ বিড আর আস্ক প্রাইস দেখা যায়। ধরুন, আপনি EUR/USD ট্রেড করতে চান। তালিকা থেকে EUR/USD খুঁজে বের করে তার ওপর ক্লিক করুন।

ধাপ ২ঃ অর্ডার উইন্ডো ওপেন হবে

ডাবল ক্লিক করার সাথে সাথে একটা নতুন উইন্ডো খুলবে, একে বলে "Order" উইন্ডো। এখানে দেখবেন পেয়ারের নাম, বর্তমান বিড আর আস্ক প্রাইস, আর লট সাইজ বসানোর একটা ঘর। আগের লেসনে যা শিখেছেন, নিজের ক্যাপিটাল আর ঝুঁকি নেওয়ার সামর্থ্য অনুযায়ী এখানে লট সাইজ ঠিক করবেন। ধরুন, আপনি ছোট করে শুরু করতে চাচ্ছেন, তাহলে ০.০১ লট বসাবেন।

ধাপ ৩ঃ বাই না সেল, সিদ্ধান্ত নিন

উইন্ডোর ডান পাসে দুটো বড় বাটন দেখবেন, একটা "BUY" আর আরেকটা "SELL"। আগের লেসনে বলেছিলাম, আপনি যদি মনে করেন বেস কারেন্সি (এখানে EUR) শক্তিশালী হবে, তাহলে বাই করবেন। আর যদি মনে করেন দুর্বল হবে, সেল করবেন। ধরুন, আপনার বিশ্লেষণ বলছে ইউরো শক্তিশালী হবে, তাহলে "BUY" বাটনে ক্লিক করবেন।

ধাপ ৪ঃ ট্রেড ওপেন হলো, কিন্তু সামান্য লসে

বাই বাটনে ক্লিক করার সাথে সাথে ট্রেডটা ওপেন হয়ে যাবে, আর টার্মিনালের নিচের দিকে "Trade" ট্যাবে সেটা দেখা যাবে। এখানে খেয়াল করলে দেখবেন, ট্রেডটা শুরুতেই সামান্য লসে বসে আছে। ঘাবড়ানোর কিছু নেই, এটাই স্প্রেড, যা নিয়ে আগেই বিস্তারিত আলোচনা হয়েছে। বাই প্রাইস আর সেল প্রাইসের মধ্যেকার এই ছোট্ট ফাঁকটাই ব্রোকারের চার্জ, প্রতিটা ট্রেডেই এটা প্রযোজ্য হবে কমবেশি।

ধাপ ৫ঃ স্টপ লস আর টেক প্রফিট বসানো

ট্রেডটা ওপেন হওয়ার পর "Trade" ট্যাবের সেই সারিতে দুটো ঘর দেখবেন, "S/L" আর "T/P" লেখা। এখানে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে, যেখানে স্টপ লস আর টেক প্রফিটের প্রাইস বসাতে পারবেন। ধরুন, আপনার প্ল্যান ৫০ পিপস লাভে বেরিয়ে যাওয়া, আর ৫০ পিপসের বেশি লস হলে ট্রেড বন্ধ করে দেওয়া। সেই হিসাব অনুযায়ী প্রাইস বসিয়ে "Modify" বাটনে ক্লিক করলে স্টপ লস আর টেক প্রফিট সেট হয়ে যাবে।

মনে রাখবেন, আগেই সতর্ক করেছিলাম, স্টপ লস ছাড়া ট্রেড রেখে দেওয়া মানে একটা বিপদজ্জনক জুয়া। তাই এই ধাপটা কখনোই বাদ দেওয়া যাবে না, ট্রেড ওপেন করার সাথে সাথেই স্টপ লস বসিয়ে ফেলবেন।

ধাপ ৬ঃ ট্রেড দেখতে দেখতে লাভে চলে গেলঃ ইকুইটি বনাম ব্যালেন্স

কিছুক্ষণ পর মার্কেট আপনার অনুকূলে গেলে দেখবেন ট্রেডের পাশে প্রফিটের ঘরে একটা পজিটিভ সংখ্যা দেখাচ্ছে, ধরুন $১ লাভ। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝে নেওয়া দরকার, ব্যালেন্স আর ইকুইটির মধ্যেকার। ধরুন, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০০ ডলার। ট্রেডটা এখন ১ ডলার লাভে আছে বলে আপনার ইকুইটি দেখাচ্ছে ১০০১ ডলার। ব্যালেন্স হচ্ছে আপনার আসল, বন্ধ হওয়া টাকার হিসাব, আর ইকুইটি হচ্ছে ওপেন ট্রেডসহ এই মুহূর্তের প্রকৃত হিসাব। ট্রেডটা ক্লোজ করলেই আপনার ব্যালেন্সও ১০০১ ডলারে দাঁড়াবে।

ধাপ ৭ঃ ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করা

স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে না পৌঁছেই যদি আপনি নিজে থেকেই ট্রেডটা বন্ধ করতে চান, সেটাও সম্ভব। ট্রেডের প্রফিট সংখ্যার পাঁশে ক্রস বাটন থাকবে। সেই বাটনে ক্লিক করলেই ট্রেডটা তাৎক্ষনিক বন্ধ হয়ে যাবে, আর যা লাভ হয়েছিল, সেটা যোগ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে!

আমাদের উদাহরণে ট্রেডটা $১ লাভে ক্লোজ হলো, তাই নতুন ব্যালেন্স দাঁড়ালো ১০০১ ডলার।

একটা ছোট্ট কথা শেষে

পুরো প্রক্রিয়াটা পড়তে বড় মনে হলেও, বাস্তবে একবার নিজের হাতে করে ফেললে দেখবেন পুরোটাই কয়েক সেকেন্ডের কাজ। কিন্তু এখানেই একটা সতর্কবার্তা দিয়ে রাখি। ডেমো অ্যাকাউন্টে বাটনে ক্লিক করাটা যত সহজ মনে হবে, রিয়েল অ্যাকাউন্টে ঠিক ততটাই সহজ ভেবে ট্রেড করলে আসলে সবচেয়ে বড় ভুল করবেন। ডেমোতে টাকা হারানোর কোন কষ্ট নেই, তাই মনের ইচ্ছামত বাটনে ক্লিক করা যায়। রিয়েল অ্যাকাউন্টে গিয়ে দেখবেন, একই বাটন চাপতে হাত কাঁপবে। এই মানসিক পার্থক্যটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আরেক কোর্সে।

আজকের শিক্ষাটা সহজ করে বলি। ট্রেড ওপেন করার প্রক্রিয়া হচ্ছে পেয়ার বেছে নেওয়া, বাই বা সেল ঠিক করা, স্টপ লস আর টেক প্রফিট বসানো। আর ক্লোজ করতে হলে হয় SL/TP এর অপেক্ষা করা, না হয় ম্যানুয়ালি ক্লোজ বাটন চাপা। এখন ডেমো অ্যাকাউন্টে গিয়ে অন্তত ৫-১০টা ছোট ছোট ট্রেড ওপেন-ক্লোজ করে অভ্যস্ত হয়ে নিন, হাতের কাঁপুনি থাকুক বা না থাকুক।

লেসন কুইজ

লেসনটি সম্পন্ন করতে কুইজে 66% পেতে হবে।

কুইজ দিতে লগইন করুনলগইনরেজিস্টার

মন্তব্য (0)

মন্তব্য করতে লগইন করুনলগইনরেজিস্টার